বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, আমাদের সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি, কালচার– এগুলোকে সমৃদ্ধি করতে এই প্রজন্মকে বই পড়তে উৎসাহিত করতে হবে।
নির্ধারিত সময়ে অমর একুশে বইমেলা অনুষ্ঠিত না হওয়ায় বাংলা একাডেমিতে আয়োজন করা হয় একদিনের প্রতীকী বইমেলা। একুশে বইমেলা সংগ্রাম পরিষদের আয়োজনে এতে অংশ নেয় ৩৮ এর বেশি প্রকাশনা প্রতিষ্ঠান।