বইপড়া ও সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নেই: খায়রুল কবির খোকন

নরসিংদী প্রতিনিধি

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, আমাদের সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি, কালচার– এগুলোকে সমৃদ্ধি করতে এই প্রজন্মকে বই পড়তে উৎসাহিত করতে হবে। বিপথে যাওয়ার হাত থেকে রক্ষা পেতে বই পড়া ও সাহিত্য-সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নেই।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদী পৌর পার্কে জেলা প্রশাসনের আয়োজনে ৮ দিনব্যপী অমর একুশে বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই, সেখানে শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। আমাদের ভাষা আন্দোলনের ইতিহাস এই প্রজন্মকে জানাতে হবে।
তিনি আরও বলেন, আজ যে বই মেলার উদ্বোধন হলো তা এই উদ্বোধনেই শেষ নয়। আমরা বই মেলাটা সবসময় করতে চাই। একটি সুন্দর সমাজ বিনির্মাণের ক্ষেত্রে আমাদের এই বিষয়ের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন, পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রমুখ ।
এর আগে সকাল ৭টায় জেলার মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়াম সংলগ্ন শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন খায়রুল কবির খোকন।
দিনব্যাপী জেলা জুড়ে নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হবে।