স্বাস্থ্য সচেতন মানুষের খাদ্যতালিকায় প্রোটিনের গুরুত্ব দিন দিন বাড়ছে। প্রোটিনসমৃদ্ধ খাবারের কথা উঠলেই সবার আগে দুধ ও ডিমের নাম আসে। সহজলভ্য, পুষ্টিকর এবং প্রতিদিনের খাদ্যতালিকায় সহজে অন্তর্ভুক্ত করা যায় বলেই এই দুই খাবার দীর্ঘদিন ধরে জনপ্রিয়।