শিরোনাম

ফুটবল উন্মাদনা শোবিজ অঙ্গনে, নজর কেড়েছে দীঘির ছবিযুক্ত পোস্ট

বিনোদন ডেস্ক
ফুটবল উন্মাদনা শোবিজ অঙ্গনে, নজর কেড়েছে দীঘির ছবিযুক্ত পোস্ট
অর্ধেক আর্জেন্টিনা ও অর্ধেক ব্রাজিলের জার্সি দিয়ে তৈরি ফিউশন পোশ গায়ে প্রার্থনা ফারদিন দীঘি। ছবি: ফেসবুক

হাতে আছে আর মাত্র ১১ দিন। এরপরই শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপের এবারের আসর। প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হচ্ছে এই আসর। আসরে অংশ নেওয়া বিভিন্ন দেশ দল ঘোষণা করার পর থেকেই বিশ্বজুড়েই শুরু হয়েছে উন্মাদন। এই তালিকায় পিছিয়ে নেই বাংলাদেশের বিনোদন জগতের তারকারাও।

ঢাকাই সিনেমার অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি বিশেষ ছবি পোস্ট করেছেন। যা ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

শনিবার (৩০ মে) ফেসবুকে পোস্ট করা ছবিতে দেখা গেছে দীঘির গায়ে ফুটবলের দুই প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিলের একটি বিশেষ ফিউশনের জার্সি। যার অর্ধেক অংশে আর্জেন্টিনা এবং বাকি অর্ধেক অংশে ব্রাজিলের জার্সি।

নিজের পেজে ছবিটি শেয়ার করে ক্যাপশনে দীঘি লিখেছেন, ‘ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ ভাইবস। এবার এটি আগের যেকোনো সময়ের চেয়ে বড় পরিসরে হচ্ছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়, ৪৮ দল নিয়ে।’

শেষে ভক্তদের জন্য একটি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, ‘২০২৬ বিশ্বকাপ কে জিতবে?’

এছাড়াও ছবিতে জুড়ে দিয়েছেন, আর্জেন্টিনার জন্য ‘লাইক’ ও ব্রাজিলের জন্য ‘লাভ’ রিয়াক্টের অপশন। নিচের অংশে লেখা আছে ‘কারা জয় করবে আপনার হৃদয়? এখনই ভোট দিন’।

পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গেই ভক্ত ও ফুটবলপ্রেমিদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। অনেকেই পোস্টটি শেয়ার করছেন। আবার অনেকেই কমেন্টবক্সে নিজের পছন্দের দলের নাম লিখছেন।

/জেএইচ/