খুলনার বয়রার হোসেন শেখের বয়স ৭০ বছর। সরকারি চাকরিতে ৩২ বছর কাটিয়ে ২০১৭ সালে অবসরে যান তিনি। অবসরের পর কয়েক বছর ছেলেমেয়েদের সঙ্গে থাকলেও বর্তমানে তার ঠিকানা একটি প্রবীণ পুনর্বাসন কেন্দ্র। মাসে দুই-একবার বাবাকে দেখতে আসেন সন্তানরা, রেখে যান কিছু টাকা।