আর্থিক সংকটে পড়ে ঋণের বোঝা কমাতে নির্মাণাধীন ২৭ তলা বাণিজ্যিক ভবন ‘সুইস টাওয়ার’ বিক্রি করে দেওয়ার উদ্যোগ নিয়েছে বেঙ্গল গ্রুপ। রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডে নির্মাণাধীন ভবনটি ৮০০ কোটি টাকায় কেনার সিদ্ধান্ত নিয়েছে পূবালী ব্যাংক পিএলসি।
চ্যালেঞ্জপূর্ণ বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক বাস্তবতার মধ্যেও ২০২৫ সালে শক্তিশালী আর্থিক প্রবৃদ্ধি, সুদৃঢ় সম্পদমান, প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ এবং আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি।