২১ মে মুক্তির পর থেকেই ভারতের বক্স অফিসে তুমুল ঝড় তুলেছে মোহনলাল অভিনীত বহুল প্রতীক্ষিত থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। রবিবার (২৪ মে) প্রেক্ষাগৃহগুলোতে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়, যার ফলে সিনেমাটির আয় বেড়েছে উল্লেখযোগ্য হারে।