হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক স্বয়ংক্রিয় আন্ডারওয়াটার জব্দ করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, গোয়েন্দা তৎপরতা চালানোর সময় ড্রোনটি জব্দ করা হয়।
সমুদ্রের তলদেশের গুরুত্বপূর্ণ যোগাযোগ ক্যাবল ও পাইপলাইনের নিরাপত্তা নিশ্চিত এবং সামুদ্রিক প্রতিরক্ষা জোরদার করতে চালকবিহীন অত্যাধুনিক ডুবোড্রোন (ইউইউভি) প্রযুক্তি তৈরি করছে ত্রিপক্ষীয় সামরিক জোট অকাস।