এক বছরের মধ্যে ঝিলমিল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দপ্রাপ্তরা যেন বাড়িঘর নির্মাণ করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করতে কাজ করছে সরকার বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।
কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্পে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা বাতিল করেছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ফলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এ প্রকল্পে উচ্চ ভবন নির্মাণ আর বাস্তবায়ন হচ্ছে না।