পার্বত্য চট্টগ্রামের বেশির ভাগ এলাকায় বন্যার পানি ধীরে ধীরে নামতে শুরু করলেও মানুষের দুর্ভোগ এখন চরমে। শনিবার (১১ জুলাই) বান্দরবান ছাড়া অন্যান্য জেলায় পানি কিছুটা কমেছে। তবে এখনো পানিবন্দী রয়েছেন কয়েক লাখ মানুষ। রান্না করার সুযোগ না থাকায় পরিবারগুলো দিনের পর দিন শুকনো খাবারের ওপর নির্ভর করছে।
ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে মনু ও ধলাই নদীর বাঁদ ভেঙে মৌলভীবাজারের ৪টি উপজেলা বন্যাকবলিত হয়ে পড়েছে।
দীর্ঘ ৩ বছর ধরে চলা গৃহযুদ্ধের জেরে আফ্রিকার দেশ সুদান এখন বিশ্বের অন্যতম ভয়াবহ খাদ্য সংকটের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে।