জানা গেছে, বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে স্বর্ণালংকার, নগদ অর্থ ও মূল্যবান ঘড়িসহ প্রায় ৮৫ লাখ ৭০ হাজার টাকার মালামাল নিয়ে যায় দুর্বৃত্তরা।
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ইয়ামিন হক ববির মিরপুরের বাসায় চুরির ঘটনায় ফারুক ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। একই সঙ্গে চুরি হওয়া ৪ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।