ফিফা বিশ্বকাপের ২৩তম আসর শুরু হতে বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। এর মধ্যেই নিজেদের প্রস্তুতি ভালোভাবেই সেরে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
আইসল্যান্ডের বিপক্ষে মেসিরা খেলেছিল ২০১৮ বিশ্বকাপে, ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। সেই ম্যাচে লিওনেল মেসির পেনাল্টি ঠেকিয়ে আলোচনায় আসেন আইসল্যান্ডের গোলকিপার হানেস পোর হালডোরসন।