নিজস্ব গায়কী ও ভিন্নধর্মী সংগীতচর্চার মাধ্যমে শ্রোতাদের কাছে পরিচিতি পেয়েছেন কণ্ঠশিল্পী আপন আহসান। গানের কথা লেখা থেকে শুরু করে সুরারোপ, সবকিছুতেই রয়েছে তার নিজস্ব সৃজনশীলতার ছাপ। এর আগে প্রকাশিত তার বেশ কয়েকটি গানও শ্রোতামহলে প্রশংসা কুড়িয়েছে।
‘রুপালি গিটার’, ‘এখন অনেক রাত’, ‘ঘুমন্ত শহরে’, ‘মাধবী’, ‘সেই তুমি’– আইয়ুব বাচ্চুর গাওয়া এমন ২০টি গান এবার শোনা যাবে নতুন সংগীতায়োজনে। দেশের ৮টি ব্যান্ড ও ১২ জন শিল্পী গাওয়া এসব গান অ্যালবাম আকারে প্রকাশিত হবে।