ইতিহাস গড়লো ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি

সিজেডএন ডেস্ক

৪ কোটি মার্কিন ডলারে নিলামে বিক্রি হয়েছে ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি (ইভি) ‘লুসে’। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৪৯০ কোটি টাকা। ক্যালিফোর্নিয়ায় আরএম সোথেবিজ আয়োজিত বিশেষ নিলামে গাড়িটি এই দামে বিক্রি হয়। নিলামে নতুন গাড়ি বিক্রির ক্ষেত্রে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ দামের রেকর্ড।
বিশেষভাবে তৈরি এই গাড়িটির নকশা ও পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন ব্রিটিশ শিল্প ও প্রযুক্তি ডিজাইনার স্যার জনি আইভ। গাড়িটির বিক্রয়মূল্য ফেরারির স্বাভাবিক দামের তুলনায় ৩৫ গুণেরও বেশি। তবে গাড়িটির নতুন মালিকের পরিচয় প্রকাশ করেনি নিলাম কর্তৃপক্ষ।
আরএম সোথেবিজ জানিয়েছে, লুসে বিক্রি করে পাওয়া পুরো অর্থ ফেরারি ফাউন্ডেশনের শিক্ষা কার্যক্রমে ব্যয় করা হবে। দাতব্য উদ্দেশ্যে আয়োজিত এই নিলামকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদ্ভাবন, দায়িত্বশীলতা ও দীর্ঘমেয়াদি চিন্তার প্রতিফলন হিসেবে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।
চলতি বছরের মে মাসে লুসে মডেলটি প্রকাশ্যে আনে ফেরারি। গাড়িটির বিশেষ নকশার চাকা, কাস্টম ব্রেক এবং সাদা রঙের বাহ্যিক আবরণ তখন ব্যাপক নজর কাড়ে। তবে উন্মোচনের পরপরই গাড়িটি নিয়ে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।
সমালোচকদের মতে, লুসের নকশায় ফেরারির ঐতিহ্যবাহী স্পোর্টসকারের স্বতন্ত্র বৈশিষ্ট্য অনেকটাই অনুপস্থিত। ব্যাটারিচালিত প্রযুক্তি ব্যবহার এবং পাঁচ আসনের বিন্যাসের কারণে লুসে ফেরারির প্রচলিত পরিচয় থেকে বেশ দূরে সরে গেছে।
এমনকি ইতালির উপপ্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি এবং ফেরারির সাবেক চেয়ারম্যান লুকা কোরদেরো দি মনতেজেমোলোও গাড়িটির নকশা নিয়ে আপত্তি জানান।
তিনি বলেন, এ ধরনের পরিবর্তন একটি কিংবদন্তি ব্র্যান্ডের পরিচয়কে ঝুঁকির মুখে ফেলতে পারে।
এদিকে, লুসের আত্মপ্রকাশকে সাম্প্রতিক সময়ে গাড়ি শিল্পের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি হিসেবে দেখা হয়। এর মাধ্যমে প্রথমবারের মতো বৈদ্যুতিক গাড়ির বাজারে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করে ফেরারি। এই বাজারে বর্তমানে টেসলা এবং চীনা গাড়ি নির্মাতারা শক্ত অবস্থান ধরে রেখেছে।
লুসে উন্মোচনের আগে ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাতারেল্লা ও পোপ লিওকে গাড়িটি দেখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু উন্মোচনের পর সমালোচনা বাড়তে থাকায় ফেরারির শেয়ারদরেও নেতিবাচক প্রভাব পড়ে।
নিলামে ফেরারির গাড়ির উচ্চমূল্যে বিক্রির নজির অবশ্য নতুন নয়। ২০২৫ সালে বিশেষভাবে তৈরি একটি ফেরারি ডেটোনা এসপি ৩ নিলামে ২ কোটি ৬০ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছিল। সেই অর্থও ফেরারির শিক্ষা কার্যক্রমে ব্যয় করা হয়েছিল। ওই সময় নতুন গাড়ির নিলামমূল্যের ক্ষেত্রে এটি বিশ্ব রেকর্ড গড়েছিল। এবার লুসে সেই রেকর্ডের চেয়েও অনেক বেশি দামে বিক্রি হয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

চীনের দিকে ঝুঁকছে এইচপি-ডেলসহ শীর্ষ পিসি নির্মাতারা