কোনো দলই শিরোপা জয়ের যোগ্য ছিল না: এনরিকে

সিটিজেন স্পোর্টস ডেস্ক

টাইব্রেকারে আর্সেনালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তুলেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। শনিবার (৩০ মে) রাতে বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় ১২০ মিনিটের ১-১ সমতার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় প্যারিসের ক্লাবটি।
দল শিরোপা জিতলেও পিএসজি কোচ লুইস এনরিকে বলেছেন, ফাইনালে কোনো দলই শিরোপা জয়ের মতো পারফরম্যান্স দেখাতে পারেনি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ট্রফি জয়ের স্বস্তি প্রকাশ করলেও এনরিকে বলেন, ‘আমরা সাধারণ নিয়মেই পেনাল্টি টেকারদের বেছে নিয়েছিলাম। খেলোয়াড়রা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে কারা মানসিকভাবে সবচেয়ে চাঙ্গা আছে। আমি শান্তভাবেই টাইব্রেকার দেখছিলাম। কঠিন একটি ম্যাচ ছিল, আমাদের অনেক ভুগতে হয়েছে। সত্যি বলতে, (ফাইনালে) কোনো দলই শিরোপা জয়ের যোগ্য ছিল না।’
এনরিকে স্বীকার করেছেন প্রথমার্ধে আর্সেনালের ডিফেন্স ভাঙা তাদের জন্য অসম্ভব হয়ে উঠেছিল।
এনরিকে বলেন, ‘আমরা এখন ঘোরের মধ্যে আছি। প্রথমার্ধে ফাঁকা জায়গা তৈরি করতে পারছিলাম না, তবে দ্বিতীয়ার্ধে আমাদের খেলার উন্নতি হয়। এখন আমাদের উদযাপনের সময়, এরপর ছুটি।’
পিএসজির পর্তুগিজ মিডফিল্ডার জোয়াও নেভেস আর্সেনালের রক্ষণাত্মক কৌশলের তীব্র সমালোচনা করেছেন। ফাইনালে ২৪.৭ শতাংশ বল পজিশন ছিল আর্সেনালের, যা চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ইতিহাসে সর্বনিম্ন।
নেভেস বলেন, ‘ট্রফিটা আমাদেরই প্রাপ্য ছিল, কারণ পুরো মাঠে একমাত্র পিএসজিই ফুটবল খেলতে চেয়েছিল। আর্সেনাল শুধু রক্ষণ সামলে গেছে।’

ভারতের বিপক্ষে একাদশে নেই আফঈদা!
‘বিশ্বকাপে প্রথম ম্যাচেই খেলবেন নেইমার’