ভারতের বিপক্ষে একাদশে নেই আফঈদা!

ভারতের বিপক্ষে একাদশে নেই আফঈদা!
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ নারী ফুটবল দলের রক্ষণভাগের অন্যতম ভরসা আফঈদা খন্দকার। ছিলেন দলের অধিনায়কও। তবে ক্যারিয়ারে কঠিন সময় পার করছেন তিনি। নারী সাফ চ্যাম্পিয়নশিপ ধরে রাখার মিশনে বাংলাদেশ দল ভারতে যাওয়ার আগে তিনিই ছিলেন অধিনায়ক। তবে টুর্নামেন্ট শুরুর আগে অধিনায়কত্ব দেওয়া হয় মারিয়া মান্দাকে।
এবার নারী সাফে মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচে দলের দ্বিতীয় গোলটি হজম করার পেছনে আফঈদার রক্ষণ-দুর্বলতাকে দায়ী করা হচ্ছে। ভারতের বিপক্ষে ম্যাচে আফঈদার জায়গায় সুরমা জান্নাত খেলবেন এমনই খবর। তবে শেষ পর্যন্ত আফঈদা আজ রবিবার (৩১ মে) ভারতের বিপক্ষে খেলবেন কিনা সেটি একাদশ দিলেই জানা যাবে।
২০২৩ সালের ডিসেম্বরে সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেকের পর থেকে সাতক্ষীরার ২০ বছর বয়সী আফঈদা টানা ২৪ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, যার মধ্যে ১৪টিতেই দলকে নেতৃত্ব দিয়েছেন।
ক্যারিয়ারে এই প্রথম পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়বেন আফঈদা।
আজ রাত ৮টায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। দুই দলই প্রথম ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করায় ম্যাচটি মূলত গ্রুপসেরা হওয়ার লড়াই।

‘বিশ্বকাপে প্রথম ম্যাচেই খেলবেন নেইমার’