বিশ্বকাপ শেষ বার্সা তারকার
সিটিজেন স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ শেষ বার্সা তারকার
সিটিজেন স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৬, ১৫: ৫৯

পায়ের চোটের কারণে মিডফিল্ডার ফেরমিন লোপেজের বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে। আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত না হলেও স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, বার্সেলোনার এই তারকার আসন্ন বিশ্বকাপে খেলার সম্ভাবনা নেই।
লা লিগায় গত রবিবার (১৭ মে) রিয়াল বেতিসের বিপক্ষে বার্সার ৩-১ গোলে জয়ের ম্যাচে ডান পায়ে চোট পান লোপেজ। বার্সেলোনা পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়েছে, অস্ত্রোপচার করাতে হবে।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ জানিয়েছে, এই চোট থেকে সেরে উঠতে ২৩ বছর বয়সী লোপেজের দুই মাস সময় লাগবে। অর্থাৎ ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে স্পেনের তাকে পাওয়ার সম্ভাবনা নেই।
লোপেজের সুস্থ হয়ে মাঠে ফিরতে কত দিন লাগবে, সে বিষয়ে বার্সেলোনা স্পষ্ট কিছু জানায়নি। তবে ইউরোপের আরও বেশ কিছু সংবাদমাধ্যম বলছে বিশ্বকাপে লোপেজের খেলার কোনো সম্ভাবনা নেই বললেই চলে।
‘এইচ’ গ্রুপে স্পেনের বাকি তিন প্রতিপক্ষ কেপ ভার্দে, সৌদি আরব ও উরুগুয়ে।

/টিই/

আর্জেন্টিনার গ্রুপে থাকা ২ দলের স্কোয়াড ঘোষণা