এই দল হার মানে না, লড়াই করে শেষ পর্যন্ত: মেসি

সিজেডএন স্পোর্টস ডেস্ক

প্রথমার্ধে পেনাল্টি মিস করেছেন লিওনেল মেসি, তার শটে বল লেগেছে পোস্টে। মিসরের গোলকিপার বেশ কয়েকটি দারুণ সেভও দেন। ৬৭ মিনিটে মিসর ২-০ ব্যবধানে এগিয়ে। তাতে মনে হয়েছিল বিশ্বকাপ থেকে বিদায় নিতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ৩-২ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা।
ম্যাচ শেষে মেসির কথাতেও ফিরে এলো বিশ্বাসের গল্প। তিনি বলেন, ‘এটাই বিশ্বকাপ, আর সব ম্যাচই একইভাবে এগোচ্ছে।’
মেসি আরও বলেন, ‘আমি খুবই আনন্দিত। ২-০ গোলে পিছিয়ে থেকে ফিরে আসা সহজ নয়। কিন্তু আমি সব সময়ই বলি, এই দল কখনো হার মানে না, শেষ পর্যন্ত লড়াই করে যায়। আমরা ভাগ্যবান ছিলাম, কারণ কুতির (রোমেরো) গোলটা দ্রুত পেয়ে গিয়েছিলাম। এরপর আমাদের হাতে সময় ছিল।’
৭৮ মিনিটে রোমেরোর সেই গোলই যেন বদলে দেয় ম্যাচের গতি। চার মিনিট পর নিজেই সমতা ফেরান মেসি। এরপর যোগ করা সময়ে এনসো ফের্নান্দেসের হেডে আসে জয়সূচক গোল।
পুরো ম্যাচজুড়ে সমর্থকদের উৎসাহ পেয়েছেন। এ নিয়ে মেসি বলেন, ‘আজ এই দল যা করেছে, তা অবিশ্বাস্য। মানুষ আমাদের পাশে থাকতে পারছে এবং আমরা যা করছি, তা উপভোগ করতে পারছে- এ জন্য আমি খুবই আনন্দিত।’

‘জালিম রেফারি আমাদের বিরুদ্ধে কাজ করেছেন’
১৩ মিনিট ১৫ সেকেন্ডে ইতিহাস বদলে দিলেন মেসিরা