শিরোনাম

‘জালিম রেফারি আমাদের বিরুদ্ধে কাজ করেছেন’

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
‘জালিম রেফারি আমাদের বিরুদ্ধে কাজ করেছেন’
মোস্তফা জিকো

মিসরের বিপক্ষে ম্যাচের শেষ দিকে ১৩ মিনিট ১৫ সেকেন্ডের মধ্যে ৩ গোল করেছে আর্জেন্টিনা। মিসরের বিপক্ষে ৩-২ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে মিসরের ফুটবলার মোস্তফা জিকোর কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি অস্রুসিক্ত চোখে রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনেন।

আর্জেন্টিনা ও মিসরের হাইভোল্টেজ ম্যাচে প্রধান রেফারি হিসেবে ছিলেন ফ্রান্সের ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে।

তার বিরুদ্ধে অভিযোগ করে মিসরের মোস্তফা জিকো বলেন, ‘রেফারি অন্যায় করেছেন। রেফারি ফেয়ার ছিলেন না। তিনি একজন জালিম। এটি স্পষ্ট ও দিবালোকের মতো পরিষ্কার তিনি অবিচার করেছেন। তিনি একটি দেশের পুরো পরিশ্রমকে এক নিমিষে নষ্ট করে দিলেন। ম্যাচের শুরু থেকেই তিনি আমাদের বিরুদ্ধে কাজ করেছেন।’

/টিই/