চমক রেখেই ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা

চমক রেখেই ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা
সিটিজেন স্পোর্টস ডেস্ক

গত কয়েকদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। দলে নেইমার শেষ পর্যন্ত টিকতে পারবেন কি না, এটা নিয়ে চলছিল আলোচনা। নেইমারকে দলে রাখা উচিত কিনা, এমন প্রশ্নও ঘুরপাক খাচ্ছিলো ব্রাজিলের ফুটবল সমর্থকদের মনে। এমনকি এক জরিপে ৫০.৭৯ শতাংশ সমর্থক নেইমারকে দলে না রাখার পক্ষে মত দেন। তবে নেইমারকে ছাড়া যেন চলবে না ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির। তাইতো রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকাকে দলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোর ‘মিউজিয়াম অব টুমরো’তে সোমবার (১৮ মে) দিবাগত রাত বাংলাদেশ সময় ৩টায় সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ২৬ জনের চূড়ান্ত তালিকা ঘোষণা করেন। সেখানে সবচেয়ে কাঙ্খিত নামটা ছিল নেইমারের। ঘোষিত এই দলে সবচেয়ে বড় চমক হিসেবে দীর্ঘ প্রায় আড়াই বছর পর নেইমার জুনিয়রের প্রত্যাবর্তন হচ্ছে। তবে দল থেকে বাদ পড়েছেন আরেক তারকা ফরোয়ার্ড রদ্রিগো।
উল্লেখ্য, আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে ২০২৬ বিশ্বকাপের আসর শুরু হচ্ছে। টুর্নামেন্টে ‘সি’ গ্রুপে রয়েছে ব্রাজিল। আগামী ১৩ জুন মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ যাত্রা। এরপর ১৯ জুন লিঙ্কন ফাইন্যান্সিয়াল ফিল্ডে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
চলুন দেখে নেওয়া যাক ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড।
গোলরক্ষক: আলিসন বেকার, এদেরসন, ওয়েভেরতন।
রক্ষণভাগ: আলেক্স সান্দ্রো, দানিলো, গাব্রিয়েল মাগালাইস, দগলাস সান্তোস, ইবানেস, লেও পেরেইরা, মার্কিনিওস, ব্রেমের, ওয়েসলি।
মাঝমাঠ: ব্রুনো গিমারেস, কাসেমিরো, দানিলো, ফাবিনিও, লুকাস পাকেতা।
আক্রমণভাগ: এনদ্রিক, গাব্রিয়েল মার্তিনেল্লি, ইগোর থিয়াগো, লুইজ হেনরিক, মাথিয়াস কুনিয়া, নেইমার, রাফিনিয়া, রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র।

নেইমারকে বিশ্বকাপ দলে দেখতে চান না বেশিরভাগ ব্রাজিলিয়ান