শিরোনাম

প্যারাগুয়ের বিপক্ষে পরিসংখ্যানেও এগিয়ে ফ্রান্স

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
প্যারাগুয়ের বিপক্ষে পরিসংখ্যানেও এগিয়ে ফ্রান্স
অনুশীলনে মাইকেল ওলিসে

চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে চমক দেখানো প্যারাগুয়ের সামনে এবার ফ্রান্স। কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে এই দুটি দল। বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ৩টায় শুরু হবে ম্যাচ।

ফেভারিট হিসেবেই শেষ ষোলোর ম্যাচটিতে নামবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। র‌্যাংকিংয়ে তো এগিয়েই পরিসংখ্যানেও এগিয়ে তারা। ম্যাচের আগে দেখে নেওয়া যাক কিছু পরিসংখ্যান।

সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে ষষ্ঠবারের মতো মুখোমুখি হবে ফ্রান্স ও প্যারাগুয়ে। বিশ্বকাপে এটি তাদের তৃতীয় দেখা। আগের দুটিতে জিতেছে ফ্রান্স- ১৯৫৮ সালে ৭-৩ গোলে ও ১৯৯৮ সালে ১-০ গোলে।

প্যারাগুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচে অপরাজিত আছে ফ্রান্স (তিন জয়, দুই ড্র)।

১১

১৯৭৮ সালে গ্রুপ পর্বে আর্জেন্টিনার বিপক্ষে ২-১ গোলে হারের পর থেকে, বিশ্বকাপে দক্ষিণ আমেরিকার দলগুলোর বিপক্ষে (টাইব্রেকার ছাড়া) হারেনি ফ্রান্স, অপরাজিত আছে ১১ ম্যাচে (ছয় জয়, পাঁচ ড্র)।

বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড ছুঁতে মাইকেল ওলিসের প্রয়োজন আর একটি। ১৯৭০ সালে ছয়টি অ্যাসিস্ট করে রেকর্ডটি গড়েছিলেন পেলে।

চলতি আসরে ফ্রান্স তাদের চার ম্যাচের প্রতিটিতে তিন বা এর বেশি গোল করেছে। মাত্র দুটি দল এক আসরে পাঁচ ম্যাচে তিন বা এর বেশি গোল করতে পেরেছে (১৯৫৪ সালে জার্মানি ও ১৯৭০ সালে ব্রাজিল)।

বিশ্বকাপে ফ্রান্স তাদের শেষ সাতটি শেষ ষোলোর ম্যাচ জিতেছে। সবশেষ তারা শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল ১৯৩৪ সালে, অস্ট্রিয়ার বিপক্ষে অতিরিক্ত সময়ে ৩-২ গোলে হেরে।

/টিই/