জার্সি পুড়িয়ে দলত্যাগ আর্জেন্টিনা সমর্থকের

ভোলা সংবাদদাতা
ভোলা সংবাদদাতা
জার্সি পুড়িয়ে দলত্যাগ আর্জেন্টিনা সমর্থকের
আর্জেন্টিনা সমর্থক নিরব

বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার খেলা দেখে ক্ষোভে প্রিয় দলের জার্সিতে আগুন দিয়ে দল পরিবর্তনের ঘোষণা দিয়েছেন ভোলার এক আর্জেন্টিনা সমর্থক।

শনিবার (৪ জুলাই) সকালে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ওই সমর্থকের নাম নিরব। তিনি সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাকসুদ মিয়ার ছেলে।

জানা গেছে, আর্জেন্টিনা ও কেপ ভার্দের ম্যাচ চলাকালীন আর্জেন্টিনা দলের পারফরম্যান্সে হতাশ হয়ে নিরব নিজের গায়ে থাকা আর্জেন্টিনার জার্সিতে আগুন দেন।

এ ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। কেউ এটিকে ফুটবলপ্রেমীর আবেগের বহিঃপ্রকাশ বলছেন, আবার কেউ মজার ঘটনা হিসেবে দেখছেন।

নিরব জানান, ভোরে ঘুম থেকে উঠে খেলা দেখতে বসি। কিন্তু খেলায় আর্জেন্টিনা দলের পারফরম্যান্স দেখে হতাশ হয়ে পড়ি। তাই ক্ষোভে নিজের জার্সি পুড়িয়ে দল পরিবর্তনের করার ঘোষণা দিয়েছি।

/এসআর/