শিরোনাম

হন্ডুরাসের বিপক্ষে আর্জেন্টিনার জয়

স্পোর্টস ডেস্ক
হন্ডুরাসের বিপক্ষে আর্জেন্টিনার জয়
হন্ডুরাসকে হারিয়ে আর্জেন্টিনার খেলোয়ারদের উচ্ছ্বাস।

বিশ্বকাপের চূড়ান্ত লড়াইয়ে নামার পূর্বে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে মাঠে নেমেছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই মিশনে হন্ডুরাসের বিপক্ষে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস বাড়িয়েছে আলবিসেলেস্তেরা।

শনিবার (৭ জুন) টেক্সাসের কলেজ স্টেশনে কাইল ফিল্ড স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। তবে দলের তারকা ফুটবলার লিওনেল মেসি পুরো ম্যাচে বেঞ্চেই বসে থাকায় দর্শকরা কিছুটা হতাশ হয়েছেন।

ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাউতারো মার্টিনেজ। নিকোলাস তালিয়াফিকো প্রতিপক্ষ বক্সে ফাউলের শিকার হওয়ায় পেনাল্টি পায় আলবিসেলেস্তেরা।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করেন জিউলিয়ানো সিমিওনে। লাউতারোর চতুর ব্যাকহিল পাস থেকে কাছের দূরত্ব থেকে বল জালে পাঠান তিনি।

সিমিওনের গোলের পরপরই বেশ কয়েকটি পরিবর্তন আনেন স্কালোনি। তবে মেসিকে মাঠে নামানো হয়নি।

আগামী ৯ জুন নিজেদের শেষ প্রীতি ম্যাচ খেলবে আকাশি-সাদারা। সেই ম্যাচটি হবে আইসল্যান্ডের বিপক্ষে।

বিশ্বকাপে গ্রুপ জে-তে খেলবে আর্জেন্টিনা। ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে তারা। এরপর অস্ট্রিয়া ও জর্ডানের মুখোমুখি হবে দলটি।

/এসবি/