শিরোনাম

মেসির ৪ গোল, প্রশংসার ভাষা খুঁজে পাচ্ছেন না কোচ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
মেসির ৪ গোল, প্রশংসার ভাষা খুঁজে পাচ্ছেন না কোচ
লিওনেল মেসি

মেজর লিগ সকারে (এমএলএস) বাংলাদেশ সময় রবিবার (৩০ আগস্ট) সকালে লিওনেল মেসির ৪ গোলে মন্ট্রিয়ালকে বিধ্বস্ত করেছে ইন্টার মায়ামি। মায়ামি জয় পেয়েছে ৭-১ ব্যবধানে। ম্যাচের পর মায়ামির ভারপ্রাপ্ত কোচ গিয়ের্মো ওশো মেসির প্রশংসা করার মতো ভাষা খুঁজে পাননি।

গিয়ের্মো বলেন, ‘ফুটবলের এই সৌন্দর্যের বর্ণনা করার মতো কোনও ভাষা নেই। তার খেলায় এত কিছু ঘটে যে, শব্দগুলো খুবই কম পড়ে যায়। আমার মনে হয় না, তিনি সাধারণ কোনো ফুটবলার। একজন খেলোয়াড় ও মানুষ হিসেবে তাকে বিশ্লেষণ করাটা এত গভীরে যায় যে, আপনি বাকরুদ্ধ হয়ে যাবেন।’

প্রতিপক্ষ হিসেবে মেসির জাদুকরী পারফরম্যান্স দেখার এবার সতীর্থ হিসেবে সেই অভিজ্ঞতা হচ্ছে ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোর। তিনি বলেন, ‘দলে মেসি থাকা মানে এটাই। আমাদের এই মুহূর্তগুলো উপভোগ করতে হবে। কারণ তিনি এমন একজন মানুষ, এমন একজন খেলোয়াড়, যিনি ইতিহাস গড়েন। তাকে সমর্থন দিয়ে যাওয়া উচিত। তার সাথে প্রতিযোগিতা চালিয়ে যাওয়া উচিত। কারণ তিনি এখনও সেরা। তিনি বিশ্বকাপে তা প্রমাণ করেছেন। আমাদের এটি উপভোগ করতে হবে।’

ইস্টার্ন কনফারেন্সে ২২ ম্যাচ শেষে ৪২ পয়েন্টে দুই নম্বরে আছে ইন্টার্ন মায়ামি। সমান ম্যাচে ১০ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষে আছে ন্যাশভিল।

/টিই/