ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশের ছবি মুছলেন কিউবা মিচেল

সিজেডএন ডেস্ক

বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে ফেরার আগে কঠিন পরীক্ষার মুখে পড়েছেন ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার কিউবা মিচেল। নতুন কোচিং স্টাফের সামনে ট্রায়াল দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে তাকে। এমন শর্তে ‘ক্ষোভ ও অভিমান’ করে ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশ-সংক্রান্ত সব ছবি ও পোস্ট ডিলিট করে দিয়েছেন ২০ বছর বয়সী এই ফুটবলার।
জানা গেছে, সম্প্রতি জাতীয় ফুটবল দলের ক্যাম্প ঘিরে ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়। তবে প্রধান কোচ টমাস ডুলি কিউবা মিচেলকে মূল ক্যাম্পে না ডেকে ট্রায়ালে অংশ নেওয়ার আহ্বান জানান। শর্ত দেওয়া হয়, ট্রায়ালে অংশ নিতে হলে তাকে নিজের খরচে বিমানের টিকিট কেটে ঢাকায় আসতে হবে। এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় দল ও বাংলাদেশ সম্পর্কিত যাবতীয় পোস্ট এবং ছবি সরিয়ে নেন মিচেল।
বিষয়টি নিয়ে ইতোমধ্যে নেটিজেনদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।
এদিকে, নিজের সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরে কোচ টমাস ডুলি বলেন, ‘যিনি জাতীয় দলে ফিরতে চান, তাকে নতুন কোচিং স্টাফদের সামনে এসে নিজের পারফরম্যান্সের প্রমাণ দিতে হবে। এখানে আমি কোনও জটিলতা দেখছি না।’
ফ্লাইটের খরচের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘তিনি (কিউবা মিচেল) যদি প্রমাণ করতে পারেন যে বর্তমান স্কোয়াডের অন্যদের চেয়ে ভালো এবং পরবর্তীতে দলে জায়গা পান, তবেই বাফুফে তার ফ্লাইটের খরচ বহন করবে। আর শুধু কিউবা মিচেলই নন, গোলরক্ষক সাইফ, সুকি ইতফকা এবং অ-২০ দলে থাকা অ্যাডাম আব্বাস ও জিদানকেও তাদের পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কোচিং স্টাফ।’

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ জিতলো আর্জেন্টিনা