ফ্রান্সকে হারানোই হবে ইয়ামালের জন্মদিনের উপহার

সিজেডএন স্পোর্টস ডেস্ক

১৯ বছরে পা রাখা স্পেনের তরুণ ফুটবল সেনসেশন লামিনে ইয়ামাল জন্মদিনে কোনো দামি উপহার চান না। তার একমাত্র চাওয়া ফ্রান্সকে হারিয়ে দলকে বিশ্বকাপের ফাইনালে তোলা। মঙ্গলবার (১৪ জুলাই) বহুল প্রতীক্ষিত সেমিফাইনালে ফরাসিদের মুখোমুখি হচ্ছে স্পেন, যেখানে জয় তুলে নিয়ে ফাইনালের টিকিট কাটতে মুখিয়ে আছেন এ উইঙ্গার।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নিজের ভাবনার কথা জানিয়ে ইয়ামাল বলেন, এখন পর্যন্ত বিশেষ কোনো উপহার তিনি পাননি। মঙ্গলবারের হাইভোল্টেজ ম্যাচে জয়ী হয়ে ফাইনালে যাওয়াই হবে তার জীবনের সেরা জন্মদিনের উপহার। সম্প্রতি বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল জয়ের পর ফ্রান্সকে ভয় না পাওয়ার বিষয়ে যে গুঞ্জন উঠেছিল, তারও স্পষ্ট ব্যাখ্যা দেন তিনি। ইউরোপ চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের আত্মবিশ্বাসের কথাও মনে করিয়ে দিয়ে ইয়ামাল। তিনি জানান, এটি কেবলই একটি ফুটবল ম্যাচ এবং ফরাসিদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র একটি গোল করলেও বড় ম্যাচের বড় চ্যালেঞ্জ নিতে তিনি প্রস্তুত।
এদিকে স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তেও ফরাসিদের রুখতে নিজেদের চেনা আক্রমণাত্মক কৌশল বজায় রাখার ঘোষণা দিয়েছেন। প্রতিপক্ষ হিসেবে গত দুই বছরে ফ্রান্সের শক্তি ও খেলোয়াড়দের উন্নতির কথা স্বীকার করলেও নিজেদের শক্তিমত্তার ওপর পূর্ণ আস্থা রয়েছে স্প্যানিশ কোচের। সবশেষ দুইবারের দেখায় স্পেনের কাছে হারলেও বিশ্বমঞ্চের সেমিফাইনালে ফরাসিরা ঘুরে দাঁড়াতে মরিয়া। ফুটবলপ্রেমীদের নজর তাই এখন ১৯ বছর বয়সী ইয়ামাল এবং ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের দ্বৈরথের দিকে।

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি