শিরোনাম

চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি বার্সেলোনা-পিএসজি, রিয়াল-আর্সেনাল

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি বার্সেলোনা-পিএসজি, রিয়াল-আর্সেনাল
চ্যাম্পিয়নস লিগ ২০২৬-২৭ মৌসুমের ড্র অনুষ্ঠিত হয়েছে মোনাকোতে

চ্যাম্পিয়নস লিগ ২০২৬-২৭ মৌসুমের ড্র বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে অনুষ্ঠিত হয়েছে মোনাকোতে। এবারও লিগ পর্বে প্রতিটি দল খেলবে ৮টি করে ম্যাচ। চারটি হোম, চারটি অ্যাওয়েতে। বার্সেলোনার খেলতে হবে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষে। তাদের ম্যাচ আছে ম্যানচেস্টার সিটির বিপক্ষেও। সর্বোচ্চ ১৫ বার চ্যাম্পিয়নস লিগ জয়ী রিয়াল মাদ্রিদ খেলবে বর্তমান ইংলিশ লিগ চ্যাম্পিয়ন আর্সেনালের বিপক্ষে। মিকেল আর্তেতার দল আর্সেনালকে পরীক্ষা দিতে হবে বায়ার্ন মিউনিখের বিপক্ষেও।

লিগ পর্বের প্রথম রাউন্ডের খেলা হবে ৮ থেকে ১০ সেপ্টেম্বর। ২৭ জানুয়ারি লিগ পর্বে শেষ ম্যাচ খেলবে দলগুলো। পয়েন্ট তালিকার শীর্ষ ৮ দল সরাসরি উঠবে শেষ ষোলোতে। নবম থেকে ২৪তম হওয়া ১৬টি দল খেলবে নকআউট প্লে-অফে। জয়ী আটটি দল যোগ দেবে শেষ ষোলোতে।

লিগ পর্বের আংশিক সূচি নিম্নে দেওয়া হলো-

বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ: আর্সেনাল (হোম), আতলেতিকো মাদ্রিদ (অ্যাওয়ে), রিয়াল বেতিস (হোম), ম্যানচেস্টার ইউনাইটেড (অ্যাওয়ে), বোডো/গ্লিমট (হোম), লিল (অ্যাওয়ে), স্লাভিয়া প্রাগ (হোম), ভাইকিং (অ্যাওয়ে)।

আর্সেনালের প্রতিপক্ষ: রিয়াল মাদ্রিদ (হোম), বায়ার্ন মিউনিখ (অ্যাওয়ে), বরুসিয়া ডর্টমুন্ড (হোম), রিয়াল বেতিস (অ্যাওয়ে), লিল (হোম), নাপোলি (অ্যাওয়ে), সাবাহ (হোম), স্লাভিয়া প্রাগ (অ্যাওয়ে)।

লিভারপুলের প্রতিপক্ষ: আতলেতিকো মাদ্রিদ (হোম), ইন্তার মিলান (অ্যাওয়ে), পোর্তো (হোম), ক্লাব ব্রুগা (অ্যাওয়ে), ভিয়ারিয়াল (হোম), ফেনেরবাচে (অ্যাওয়ে), লেস (হোম), লাস্ক (অ্যাওয়ে)।

পিএসজির প্রতিপক্ষ: বার্সেলোনা (হোম), ম্যানচেস্টার সিটি (অ্যাওয়ে), রোমা (হোম), অ্যাস্টন ভিলা (অ্যাওয়ে), গালাতাসারাই (হোম), ভিয়ারিয়াল (অ্যাওয়ে), স্লোভান ব্রাতিসলাভা (হোম), কোমো (অ্যাওয়ে)।

বার্সেলোনার প্রতিপক্ষ: ম্যানচেস্টার সিটি (হোম), পিএসজি (অ্যাওয়ে), অ্যাস্টন ভিলা (হোম), স্পোর্তিং (অ্যাওয়ে), ফেইনুর্দ (হোম), গালাতাসারাই (অ্যাওয়ে), কোমো (হোম), সাবাহ (অ্যাওয়ে)।

ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ: বায়ার্ন মিউনিখ (হোম), আতলেতিকো মাদ্রিদ (অ্যাওয়ে), রোমা (হোম), স্পোর্টিং সিপি (অ্যাওয়ে), লাইপজিগ (হোম), ভিয়ারিয়াল (অ্যাওয়ে), সাবাহ (হোম), কোমো (অ্যাওয়ে)।

আতলেতিকো মাদ্রিদের প্রতিপক্ষ: বায়ার্ন মিউনিখ (হোম), লিভারপুল (অ্যাওয়ে), ম্যানচেস্টার ইউনাইটেড (হোম), পিএসভি (অ্যাওয়ে), ফেনেরবাচে (হোম), বোডো/গ্লিমট (অ্যাওয়ে), ভাইকিং (হোম), স্টুটগার্ট (অ্যাওয়ে)।

ইন্তার মিলানের প্রতিপক্ষ: লিভারপুল (হোম), রিয়াল মাদ্রিদ (অ্যাওয়ে), ক্লাব ব্রুগ (হোম), ডর্টমুন্ড (অ্যাওয়ে), শাখতার (হোম), ফেইনুর্দ (অ্যাওয়ে), স্টুটগার্ট (হোম), ব্রাতিস্লাভা (অ্যাওয়ে)।

ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ: পিএসজি (হোম), বার্সেলোনা (অ্যাওয়ে), স্পোর্তিং (হোম), পোর্তো (অ্যাওয়ে), নাপোলি (হোম), লাইপজিগ (অ্যাওয়ে), অ্যাথেন্স (হোম), লেস (অ্যাওয়ে)।

রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ: ইন্তার মিলান (হোম), আর্সেনাল (অ্যাওয়ে), পিএসভি (হোম), রোমা (অ্যাওয়ে), লাইপজিগ (হোম), শাখতার (অ্যাওয়ে), লাস্ক (হোম) ও অ্যাথেন্স (অ্যাওয়ে)।

/টিই/