ভারতের বিপক্ষে ফলোঅনে পড়েও ড্র শ্রীলঙ্কার

সিজেডএন স্পোর্টস ডেস্ক

সোনাল দিনুশা নিজের নামটা বিশ্ব ক্রিকেটে জানান দিলেন দারুণভাবে। ভারতের বিপক্ষে কলম্বো টেস্টে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করলেন। তার অপরাজিত ১৩৩ রানে ভর করে ড্র করলো স্বাগতিকরা।
প্রথম ইনিংসে দলের বিপর্যয়ে ১০৩ রানের ইনিংস খেলেছিলেন। তবু ফলোঅন এড়াতে পারেনি শ্রীলঙ্কা। এবার চরম প্রতিকূল অবস্থায় নেমে অসাধারণ বীরত্বপূর্ণ আরেক ইনিংস খেললেন। পঞ্চম দিনের উইকেটে ভারতীয় বোলারদের হতাশায় পুড়িয়ে জোড়া সেঞ্চুরিতে ম্যাচ বাঁচিয়েছেন পঞ্চম টেস্ট খেলতে নামা বাঁহাতি ব্যাটার।
কলম্বো টেস্টের পঞ্চম দিনে আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) শেষ চার উইকেট নিয়ে নেমেও অলআউট হয়নি শ্রীলঙ্কা। দিনের শেষ ঘণ্টায় গিয়ে ৯ উইকেটে ৪২৯ রান তোলার পর ড্র মেনে নেয় দুই দল।
ফলোঅনে পড়েও ততক্ষণে ২১৬ রানের লিড নিয়ে নিয়েছে শ্রীলঙ্কা। তখন দিনের খেলার বাকি আর ১৫ ওভার।
প্রথম ইনিংসে ভারতের ৫০৩ রানের জবাবে ২৯০ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে শ্রীলঙ্কা। ভারত ফলোঅন করিয়ে আবার লঙ্কানদের ব্যাট করতে দিয়ে ফল বের করতে পারেনি।
এই টেস্ট ড্র হলেও গল টেস্টে বড় জয়ে সিরিজ নিশ্চিত করেছে ভারত। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার দৌড়ে এই ম্যাচ জিততে না পারা তাদের পরবর্তীতে ভোগাবে।

১৫ মাসের জন্য নিষিদ্ধ আসিফ