শিরোনাম

মেসির বিপক্ষে খেলা ফুটবলার আবাহনীতে

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
মেসির বিপক্ষে খেলা ফুটবলার আবাহনীতে
মাইকেল বাবাতুন্দে

২০১৪ বিশ্বকাপের গ্রুপ পর্বে আর্জেন্টিনার বিপক্ষে খেলেছিল নাইজেরিয়া। সেই ম্যাচে নাইজেরিয়ার হয়ে খেলেন মাইকেল বাবাতুন্দে। ২০২৬-২৭ মৌসুমের জন্য ৩৩ বছর বয়সী এই উইঙ্গারকে দলে নিয়েছে আবাহনী লিমিটেড।

দলের ম্যানেজার শহীদ হোসেন (স্বপন) দেশের একটি শীর্ষ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৪ ব্রাজিল বিশ্বকাপে নাইজেরিয়ার হয়ে দুটি ম্যাচ খেলেছিলেন বাবাতুন্দে। আর্জেন্টিনার বিপক্ষে খেলেন ৬৬ মিনিট। ওই ম্যাচে চোটে মাঠ ছাড়ার আগে দলের এক গোলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বাবাতুন্দে। শেষ পর্যন্ত অবশ্য মেসির আর্জেন্টিনা জিতেছিল ৩-২ গোলে।

নাইজেরিয়া জাতীয় দলের হয়ে মোট ১১টি ম্যাচ খেলেছেন বাবাতুন্দে। ক্লাব ফুটবলে সবশেষ খেলেছেন আলবেনিয়ার ক্লাব কেএস পোগরাদেসিতে।

বাবাতুন্দের পাশাপাশি আরও তিন নাইজেরিয়ান ফুটবলারকে দলে নিয়েছে আবাহনী। তারা হলেন সানডে আফোলাডি, অ্যান্থনি ওকাচি ও তেনদো মেতু।

/টিই/