মেসি হাজার গোল পূর্ণ করবেন, বিশ্বাস মায়ামি কোচের

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
মেসি হাজার গোল পূর্ণ করবেন, বিশ্বাস মায়ামি কোচের
লিওনেল মেসি। (ইনসেটে) ক্রিস্টিয়ান গঞ্জালেস

চলতি অক্টোবর মাসেই ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। পেশাদার ফুটবল ক্যারিয়ার কতদিন চালিয়ে যাবেন সেটি এখনো নিশ্চিত নয়। বাংলাদেশ সময় রবিবার (১৮ অক্টোবর) ভোরে ইন্টার মায়ামি ও আটালান্টা ইউনাইটেড মুখোমুখি হয়। ম্যাচে জোড়া গোল করেন তিনি। ইতোমধ্যে বাঁ পায়ের জাদুতে তার গোল হলো ৯৩৬টি। ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তিনিও ছুটতে পারেন হাজারতম গোলের দিকে। মেসি হাজার গোল পূর্ণ করবেন, বিশ্বাস মায়ামি কোচের।

চলমান এমএলএসে ২৫ গোল নিয়ে মেসি সবার শীর্ষে গোল্ডেন বুট জয়ের দৌড়ে আছেন। পাশাপাশি অ্যাসিস্টও করেছেন ১৫টি। একমাত্র ফুটবলার হিসেবে লিগটির ইতিহাসে টানা তিন মৌসুমে ন্যূনতম ১৫টি অ্যাসিস্ট করলেন মেসি।

পেশাদার ক্যারিয়ারে জাতীয় দল এবং ক্লাবের হয়ে সম্ভাব্য সবই জিতেছেন মেসি। আর্জেন্টাইন ফুটবলার জনাননি তার পরবর্তী লক্ষ্য। তবে ইন্টার মায়ামির কোচ ক্রিস্টিয়ান গঞ্জালেসের আশা মেসি ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করবেন।

সাবেক আর্জেন্টাইন ফুটবলার ও মায়ামির বর্তমান কোচ ক্রিস্টিয়ান গঞ্জালেস বলেন, ‘আমি বিশ্বাস করি সে ১ হাজার গোল করবে। এ ব্যাপারে আমার পুরোপুরি আস্থা আছে। আমি জানি সে অবশ্যই পারবে। কারণ সে চ্যালেঞ্জ নিতে ভালোবাসে, নিজের জন্য নিজেই চ্যালেঞ্জ তৈরি করে এবং যেহেতু এর মধ্যেই অন্য সবকিছু অর্জন করে ফেলেছে, এটিও ব্যতিক্রম হবে না।’

বয়স ৩৯ পেরিয়ে গেলেও মেসি নিজের উপভোগ্য সময় কাটাচ্ছেন। জাতীয় দল ও ক্লাব ফুটবল মিলে সবশেষ টানা ১৩ ম্যাচে গোলে তিনি অবদান রেখেছেন।

/টিই/