বিশ্বকাপ ব্যর্থতায় আবার ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস

সিজেডএন স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে নরওয়ের কাছে হারের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেছিলেন ভিনিসিউস জুনিয়র। এবার আরেকবার সবার কাছে ক্ষমা চাইলেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
শুক্রবার সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে ভিনিসিউস লেখেন, ‘নানা বয়সে অনেক মানুষকে আমাকে সমর্থন করতে দেখেছি আমি, আমাদের স্বপ্নকে লালন করতে দেখেছি, আমার চুপ করে থাকটা ঠিক হবে না। নিজেকে সামলে নিতে ও আত্মপলব্ধির জন্য আমার কয়েকটা দিন দরকার ছিল।
‘জাতীয় দলের জার্সি পরতে পারাটা আমার জীবনের সবচেয়ে বড় সম্মানের, এবং বিশ্বকাপের শেষ ষোলো থেকে ছিটকে পড়ার কষ্ট ভাষায় প্রকাশ করার মতো না।’
দেশের মানুষের স্বপ্ন সত্যি করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছিলেন বলে জানালেন ভিনিসিউস। এবার গ্রুপ পর্বে তিন ম্যাচেই জালের দেখা পান ভিনি, গোল করেন চারটি। কিন্তু নকআউট পর্বে আর পারেননি দলকে পথ দেখাতে।
ভিনিসিয়ুস বলেন, ‘আমি জানি, কতটা প্রস্তুতি নিয়েছিলাম, কতটা লক্ষ্যে মনোযোগী ছিলাম, আপনাদের জন্য, আমার পরিবারের জন্য আমি এটা (বিশ্বকাপে সাফল্য) কতটা চেয়েছিলাম।’
‘এই হতাশার অনুভূতি অদ্ভূত। বিশ্বকাপে অনেক দূর এগিয়ে যাওয়ার মতো আমাদের শক্তিশালী দল ছিল, কিন্তু আমরা পারিনি। আমি ক্ষমা চাচ্ছি এবং ফুটবলে বিশ্বের শীর্ষে ফেরার যে স্বপ্ন আমাদের, সেজন্য আমি লড়াই করে যাবো।’
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল সবশেষ শিরোপা জিতেছে ২০০২ সালে। এরপর একবারই সেমিফাইনালে খেলতে পেরেছে সেলেসাওরা।

বালোগান-কোয়ানসা ইস্যুতে প্রশ্ন তুলছেন সাবেক ফিফা রেফারিরা