যুক্তরাষ্ট্র থেকে বেজক্যাম্প সরিয়ে মেক্সিকোতে নিলো ইরান দল

নিজস্ব প্রতিবেদক

বিশ্বকাপ শুরু হতে বাকি আর সপ্তাহ তিনেক। এর আগে বড় এক সিদ্ধান্তই নিয়েছে ইয়ান ফুটবল ফেডারেশন। যুক্তরাষ্ট্র থেকে ইরান দলের অনুশীলন শিবির সরিয়ে মেক্সিকোতে নিয়ে গেছে তারা। শনিবার (২৩ মে) ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদী তাজ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে দলটির বেজক্যাম্প মেক্সিকোতে সরিয়ে নেওয়ার অনুমোদন এরই মধ্যে দিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।
ভিসা জটিলতার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইরানের ফার্স নিউজ এজেন্সিকে বলেছেন মেহদী তাজ বলেছেন, ‘ভিসাপ্রাপ্তির ক্ষেত্রে উদ্ভূত সমস্যার কারণে যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে ক্যাম্প পরিবর্তন করার যে অনুরোধ আমরা জানিয়েছিলাম, ফিফা তা অনুমোদন করেছে। আমরা প্রশান্ত মহাসাগরের কাছাকাছি টিজুয়ানাতে থাকব।’
এই পদক্ষেপ নেওয়ায় ইরান ফুটবল দল সরাসরি মেক্সিকোতে ভ্রমণের জন্য ইরান এয়ারের ফ্লাইট ব্যবহার করতে পারবে বলেও জানান তাজ।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর দেশটির বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। এবারের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। গ্রুপ পর্বে ইরানের তিনটি ম্যাচই অবশ্য যুক্তরাষ্ট্রে। ১৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ইরানের বিশ্বকাপ অভিযান। এরপর ২১ জুন বেলজিয়াম ও ২৬ জুন মিসরের বিপক্ষে খেলবে ইরান। প্রথম দুটি ম্যাচ লস অ্যাঞ্জেলেসে, শেষটি সিয়াটলে।
যুক্তরাষ্ট্রে ইরানের বেজক্যাম্প নির্ধারণ করা হয়েছিল অ্যারিজোনার টুকসনে। এখন বেজক্যাম্প পরিবর্তন হলেও ইরানের জন্য ম্যাচের ভেন্যুর দূরত্ব কমেছে বলে জানান মেহদি তাজ। ইরানের ফুটবল দল বর্তমানে তুরস্কের আন্টালিয়াতে প্রস্তুতি নিচ্ছে।
বিশ্বকাপ শুরু হবে ১১ জুন।

মেসি বিশ্বকাপ খেলবেন কিনা জানালেন কোচ