টাকা দিয়েও ওটিটি প্ল্যাটফর্মে দেখা যায়নি বিশ্বকাপের খেলা

সিজেডএন স্পোর্টস ডেস্ক

এবারের বিশ্বকাপ ফুটবল বাংলাদেশে দেখা যাবে কি না এ নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে শেষ পর্যন্ত তিনটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে তিনটি ওটিটি প্ল্যাটফর্মও বিশ্বকাপের সব ম্যাচ দেখাবে বলে ঘোষণা দেয়। এরই মধ্যে ২৩তম বিশ্বকাপের দুটি ম্যাচও শেষ হয়েছে। টেলিভিশনে খেলা দেখা গেলেও ওটিটিতে খেলা দেখতে চাওয়া গ্রাহকরা পড়েছেন ভোগান্তিতে।
বিশ্বকাপ শুরুর কিছুদিন আগে থেকেই ওটিটি প্ল্যাটফর্ম বিজ্ঞাপন দিচ্ছিলো খেলা দেখানো নিয়ে। দেশের সেই তিন ওটিটি প্ল্যাটফর্ম হলো- আইস্ক্রিন, বায়োস্কোপ প্লাস ও টফি। নিয়মিত সাবস্ক্রিপশনের পাশাপাশি গ্রাহকদের জন্য ৯৯ টাকায় বিশেষ ‘বিশ্বকাপ প্যাকেজ’ ঘোষণা করেছে প্ল্যাটফর্মগুলো।
কিন্তু বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার সকালে বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচ এই তিন ওটিটি প্ল্যাটফর্মের কোনোটিতেই দেখতে পারেননি বলে অভিযোগ গ্রাহকদের। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ক্ষোভ-হতাশা প্রকাশ করে অসংখ্য পোস্ট দেখা গেছে।
ফুটবল বিশ্বকাপের ম্যাচ দেখতে দুটি ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন কিনেছেন ক্রিকেট সংশ্লিষ্ট ওয়েবসাইট ক্রিকইনফোর বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ ইসাম। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, সাবস্ক্রিপশন কিনলেও দুটি ওটিটি প্ল্যাটফর্মের কোনোটিতে তিনি লগইন করতে পারেননি।

মেসিকে নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিলেন দেম্বেলে
ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা নিয়ে সমর্থকদের শোভাযাত্রা 