মেসির গোল তবু

মেসির গোল তবু
সিজেডএন স্পোর্টস ডেস্ক

টানা দ্বিতীয় আর মৌসুমের ১৪তম গোলটি করলেন লিওনেল মেসি। তবু ম্যাচ হারলো ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে টরন্টো এফসির বিপক্ষে ২-১ গোলে হেরেছে মেসির দল।
স্থানীয় সময় শনিবার, বাংলাদেশ সময় রবিবার (২৩ আগস্ট) সকালে নিজেদের মাঠে টরন্টোর বিপক্ষে ম্যাচের ৮২ মিনিটে গোলটি করেন মেসি। রদ্রিগো ডি পলের বাড়ানো বল প্রথম স্পর্শেই জালে পাঠান আর্জেন্টাইন মহাতারকা। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে চলতি বছর এটি মেসির ২৭তম গোল, ক্যারিয়ারের ৯২৩তম।
এর আগে ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে মাত্র তিন মিনিটের ব্যবধানে (৫৯ ও ৬২) দুই গোল করে টরন্টোকে এগিয়ে দেন জশ সার্জেন্ট ও ডেরিক এতিয়েন জুনিয়র। শেষ পর্যন্ত ওই দুই গোলই গড়ে দেয় ম্যাচের ব্যবধান।
২১ ম্যাচে এটি টরন্টোর মাত্র পঞ্চম জয় হলেও টানা চার ম্যাচ অপরাজিত থেকে তারা এখন প্লে-অফের লড়াইয়ে ফিরেছে। মায়ামির সময়টা ভালো যাচ্ছে না। সব মিলিয়ে শেষ পাঁচ ম্যাচে চার হার ও এক ড্র মায়ামির। ইস্টার্ন কনফারেন্স পয়েন্ট তালিকায় মায়ামি এখন দ্বিতীয়, তবে শীর্ষে থাকা ন্যাশভিলের সঙ্গে ব্যবধান বেড়ে হয়েছে ১০ পয়েন্ট।

নাটকীয় জয়ে রিয়ালে মরিনহো যুগের নতুন সূচনা