নাটকীয় জয়ে রিয়ালে মরিনহো যুগের নতুন সূচনা

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ফুটবল বিশ্বে বিশেষ করে কোচের দুনিয়ায় পরিচিত ও রহস্যময় নাম হোসে মরিনহো। ১৩ বছর পর রিয়াল মাদ্রিদে ফিরেই বাজিমাত করলেন পর্তুগিজ এই মাস্টারমাইন্ড। শনিবার রাতে স্প্যানিশ লা লিগায় আরসিডিই স্টেডিয়ামে স্বাগতিক স্প্যানিয়লের মুখোমুখি হয়ে নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে (৯০ মিনিটে) কার্লোস এসপির নাটকীয় গোলে ২-১ ব্যবধানে নাটকীয় জয় পেয়েছে লস ব্লাঙ্কোসরা।
২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন মরিনহো। ঠিক ১৩ বছর পর আগের ঐতিহাসিক অধ্যায় পেছনে ফেলে রিয়ালে দ্বিতীয় ইনিংস শুরু করেছেন তিনি। ম্যাচের বাঁশি বাজার পর থেকেই রিয়াল মাদ্রিদের খেলায় সেই পুরোনো গোছালো ও আক্রমণাত্মক ধারার ছাপ রাখার চেষ্টা করেন মরিনহো। ৯ম মিনিটে তরুণ তুর্কি আরদা গুলারের নিখুঁত ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক হেডে বল জালে জড়িয়ে রিয়ালকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন জুড বেলিংহাম। শুরুতে গোল করায় মনে হচ্ছিলো বড় জয় পেতে যাচ্ছে রিয়াল। কিন্তু ৩০ মিনিটের মাথায় হাভি হার্নান্দেজের পাস থেকে শট নিয়ে স্প্যানিয়লকে ১-১ সমতায় ফেরান কালা ট্রাভোরা।
সমতায় ফেরার পর স্বাগতিকরা রক্ষণাত্মক ভঙ্গিতে খেলা শুরু করে। খেলার ৮৯ মিনিট পর্যন্ত তাদের দুর্ভেদ্য জাল ভেদ করতে পারেনি মরিনহোর সৈন্যরা। তবে ৯০ মিনিটে দৃশ্যপট বদলে দেন ২১ বছর বয়সী তরুণ স্ট্রাইকার কার্লোস এসপি। লেভান্তে থেকে ২১ মিলিয়ন পাউন্ডে রিয়ালে যোগ দেওয়া এই তরুণকে ম্যাচের ৭৯ মিনিটে মাঠে নামান মরিনহো।
ম্যাচের নির্ধারিত সময়ের একদম শেষ মিনিটে কিলিয়ান এমবাপ্পে স্প্যানিয়ল ডিফেন্সকে ফাঁকি দিয়ে বক্সে ঢুকে পড়েন। তার তৈরি করা বলটি বক্সে পেয়েই জোরালো শটে জালে জড়ান এসপি। এতেই প্রায় নিশ্চিত ড্র থেকে ৩ পয়েন্ট বাগিয়ে নেয় রিয়াল, আর প্রত্যাবর্তনটা উৎসবমুখর হয় মরিনহোর।

শরিফুলের ৭ উইকেট, ২১০ রানে অলআউট অস্ট্রেলিয়া