শিরোনাম

বিশ্বকাপে কোনো সহজ ম্যাচ নেই: এমবাপ্পে

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপে কোনো সহজ ম্যাচ নেই: এমবাপ্পে
ম্যাচসেরার পুরস্কার হাতে এমবাপ্পে

সুইডেনের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে ফ্রান্স। জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপের তিন আসরে ১৮ গোল করে টুর্নামেন্টের সর্বকালের শীর্ষ গোলদাতা তালিকায় দুই নম্বরে এখন তিনি।

গড়েছেন বিশ্বকাপে নকআউট ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ডও। ৯ ম্যাচে ৯ গোল তার, ব্রাজিলের দুই সাবেক তারকা লিওনিদাস ও রোনালদো নাজারিও (সমান ৮) পেছনে ফেলেছেন তিনি। এছাড়া গোল্ডেন বুটের দৌড়ে ষষ্ঠ গোলে মেসির পাশেও বসেছেন এমবাপ্পে।

শেষ ষোলোতে ফ্রান্স খেলবে জার্মানিকে শেষ ৩২ থেকে বিদায় করে দেওয়া প্যারাগুয়ের বিপক্ষে। এই ম্যাচ নিয়ে সতর্ক এমবাপ্পে, ‘তারা (প্যারাগুয়ে) এরই মধ্যে প্রমাণ করেছে। বিশ্বকাপে কোনো সহজ ম্যাচ নেই। আমরা সেখানে জিততে চেষ্টা করবো।’

বাংলাদেশ সময় আগামী ৫ জুলাই রাত ৩টায় ফিলাডেলফিয়া স্টেডিয়ামে দক্ষিণ আমেরিকান দল প্যারাগুয়ের মুখোমুখি হবে ফরাসিরা। এর আগে ১৯৯৮ সালে বিশ্বকাপ জয়ের পথে শেষ ষোলোতে ১-০ গোলে প্যারাগুয়েকে হারিয়েছিল ফ্রান্স।

/টিই/