বিশ্বকাপের আগে মায়ামিতে মেসি-জাদু

বিশ্বকাপের আগে মায়ামিতে মেসি-জাদু
সিটিজেন ডেস্ক

বিশ্বকাপের বাকি আছে আর মাত্র এক মাস। এর আগে দারুণ ছন্দে রয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে জোড়া গোল করেছেন তিনি। এছাড়া আরও দুটি গোলে সহযোগিতা করেছেন তিনি। তার অসাধারণ নৈপুণ্যে মেজর লিগ সকারে এফসি সিনসিনাটিকে ৫-৩ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে মায়ামি।
অন্যদিকে চলতি মৌসুমে এমএলএসে ১২ ম্যাচে মেসির গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১।
ম্যাচে শুরুতে ২৪ মিনিটে ম্যাট মিয়াজগার দুর্বল ক্লিয়ারেন্স থেকে ফিরতি বলে গোল করে দলকে এগিয়ে নেন মেসি। তবে ৪১ মিনিটে কেভিন ডেনকের পেনাল্টিতে সমতায় ফেরে সিনসিনাটি। বিরতির পর পাভেল বুচার কাছ থেকে গোল করে স্বাগতিকদের ২-১ ব্যবধানে এগিয়ে নেন। তবে ৫৫ মিনিটে আবারও জ্বলে ওঠেন মেসি। রদ্রিগো দে পলের ক্রস থেকে বাঁ পায়ের শটে দুর্দান্ত গোল উপহার দেন তিনি।
৬৪ মিনিটে বক্সের বাইরে থেকে জোরালো শটে সিনসিনাটিকে আবারও এগিয়ে নেন ব্রাজিলিয়ান প্লেমেকার ইভান্ডার। এরপর ম্যাচে মায়ামিকে ফেরাতে ভূমিকা রাখেন মেসি। ৭৯ মিনিটে তরুণ আর্জেন্টাইন মাতেও সিলভেত্তির গোল বানিয়ে দিতে অবদান রাখেন এই ফুটবল জাদুকর। পরে মেক্সিকান ফরোয়ার্ড জার্মান বেরতেরামে গোল করে ব্যবধান দাঁড় করান ৪-৩-এ।
৮৯ মিনিটে আসে ম্যাচের শেষ গোল। এটিতেও বড় ভূমিকা রাখেন মেসি। সিলভেত্তির ক্রসে পা বাড়িয়ে ডান পায়ে শট নেন ৩৮ বছর বয়সী এই তারকা। বল পোস্টে লেগে গোলরক্ষক রোমান সেলেন্তানোর গায়ে লেগে আত্মঘাতী গোল হয়।

স্বত্ব কিনতে পারেনি বিটিভি, ফুটবল বিশ্বকাপ দেখা নিয়ে অনিশ্চয়তা