শিরোনাম

মেসির নাম শুনলে হার্টবিট বেড়ে যায় পরীমণির

বিনোদন ডেস্ক
মেসির নাম শুনলে হার্টবিট বেড়ে যায় পরীমণির

ঢালিউডের অন্যতম আলোচিত ও গ্ল্যামারাস চিত্রনায়িকা পরীমণি। ব্যক্তিগত জীবন, সমসাময়িক নানা ইস্যু আর সামাজিক যোগাযোগমাধ্যমে সরব উপস্থিতির কারণে বছরের প্রায় পুরো সময় খবরের শিরোনামে থাকেন এই নায়িকা। এবার এই নায়িকা আলোচনায় এলেন ফুটবল বিশ্বকাপ নিয়ে কথা বলে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আর্জেন্টিনার প্রতি নিজের ভালোবাসার কথা অকপটে স্বীকার করেছেন এই তারকা। ফুটবল জাদুকর লিওনেল মেসির প্রতি নিজের মুগ্ধতার কথা জানাতে গিয়ে পরীমণি বলেন, ‘আমি আর্জেন্টিনা। আমি আজীবনের আর্জেন্টিনা। আই লাভ মেসি।’

আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসির খেলার প্রতি নিজের টান বোঝাতে গিয়ে পরীমণি আরও বলেন, ‘আমি ডাইহার্ড ফ্যান মেসির। আমার হার্টবিট বেড়ে গেছে।’

১১ জুন থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। আর্জেন্টিনা এবার আছে ‘জে’ গ্রুপে। গ্রুপে তাদের বাকি প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান।

/টিই/