শিরোনাম

ফ্রান্স-স্পেন ম্যাচের বিজয়ী দলই চ্যাম্পিয়ন হবে: কোর্তোয়া

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ফ্রান্স-স্পেন ম্যাচের বিজয়ী দলই চ্যাম্পিয়ন হবে: কোর্তোয়া
বল দখলের লড়াইয়ে লামিনে ইয়ামাল ও উইলিয়াম সালিবা এবং থিবো কোর্তোয়া (ইনসেটে)। কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

চলতি বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স ও স্পেনের হাইভোল্টেজ লড়াই থেকেই টুর্নামেন্টের নতুন বিশ্বচ্যাম্পিয়ন বেরিয়ে আসবে বলে মনে করছেন বেলজিয়ামের তারকা গোলরক্ষক থিবো কোর্তোয়া। স্পেনের কাছে হেরে বিদায় নেওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। এ বেলজিয়ান তারকা জানান, দুর্দান্ত দল ও প্রবল আত্মবিশ্বাসের কারণে স্পেনের বিশ্বকাপ জেতার বড় সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে তিনি জোর দিয়ে দাবি করেন, প্রথম সেমিফাইনালের জয়ী দলই শেষ পর্যন্ত ট্রফি উঁচিয়ে ধরবে।

বেলজিয়ান গোলরক্ষকের এমন মন্তব্য টুর্নামেন্টের অন্য ব্র্যাকেটে থাকা আর্জেন্টিনা, সুইজারল্যান্ড, ইংল্যান্ড ও নরওয়ের মতো পরাশক্তিদের সম্ভাবনাকে এক প্রকার অগ্রাহ্য করেছে। তবে কোর্তোয়ার এ সুরের প্রতিধ্বনি পাওয়া গেছে স্প্যানিশ তরুণ তারকা লামিন ইয়ামালের কথাতেও। অন্য দলগুলোর সম্ভাবনাকে সরাসরি উড়িয়ে না দিলেও ইয়ামাল স্পষ্ট করেই বলেছেন, ফ্রান্স ও স্পেনই বর্তমান বিশ্বকাপের সেরা দুই দল। ফরাসিদের বিপক্ষে মহারণ নিয়ে আত্মবিশ্বাসী এ ফুটবলার জানান, ফ্রান্সকে হারানোর সামর্থ্য কেবল তাদেরই আছে।

এদিকে ট্রফির লড়াইয়ে টিকে থাকতে বিশ্বকাপের অন্য প্রান্তের সমীকরণ মেলাতে শেষ আটের লড়াইয়ে শনিবার (১১ জুলাই) রাতে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে নরওয়ে এবং রবিবার (১২ জুলাই) সকালে লড়বে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। এই দুই কোয়ার্টার ফাইনালের বিজয়ী দল দুটি দ্বিতীয় সেমিফাইনালে পরস্পরের মুখোমুখি হবে।

/এমএকে/