শিরোনাম

ফ্রি-কিকে ‘সর্বকালের সেরা’ হওয়ার আরও কাছে মেসি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ফ্রি-কিকে ‘সর্বকালের সেরা’ হওয়ার আরও কাছে মেসি
ফ্রি-কিক থেকে মেসির গোল ৭৪টি

লিওনেল মেসির কাছে রেকর্ড ভাঙা-গড়ার সাধারণ বিষয়। ক্যারিয়ারের সায়াহ্নে এসেও আর্জেন্টাইন জাদুকর ফ্রি-কিক থেকে গোল করে যাচ্ছেন। মন্ট্রিয়লের বিপক্ষে ম্যাচে করেছেন ৪ গোল। যার ২টি করেন ফ্রি-কিক থেকে। ফলে সেটপিস থেকে সর্বকালের রেকর্ড গড়ার আরও এক ধাপ কাছে পৌঁছে গেলেন ইন্টার মায়ামির অধিনায়ক।

এখন পর্যন্ত মোট ৭৪টি সরাসরি ফ্রি-কিক গোল করেছেন মেসি। এই অবিশ্বাস্য অর্জনের ফলে তিনি বর্তমানে রয়েছেন তালিকার দ্বিতীয় অবস্থানে। ফ্রি-কিকে গোলের বিশ্বরেকর্ড থেকে তিনি এখন মাত্র ৪টি গোল দূরে। বর্তমানে ৭৮টি গোল নিয়ে এই তালিকার শীর্ষে অবস্থান করছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি মার্সেলিনিয়ো পারিবাকা।

ফ্রি-কিক বিশেষজ্ঞ হিসেবে বিশ্ব ফুটবলের বড় বড় নামগুলোকে একে একে পেছনে ফেলেছেন মেসি। বয়স বাড়লেও মেসির বাঁ-পায়ের জাদুকরী কার্যকারিতা যে একটুও কমেনি, মন্ট্রিয়লের বিপক্ষে তার এই জোড়া ফ্রি-কিক গোলই তার বড় প্রমাণ।

/টিই/