শিরোনাম

বিশ্বকাপে সবচেয়ে ছোট দেশের দল ঘোষণা

সিটিজেন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপে সবচেয়ে ছোট দেশের দল ঘোষণা

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে জায়গা করে নিয়েছে কুরাসাও। আসন্ন বিশ্বকাপ আসরের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন দেশটির ফুটবল কোচ। ২০২৬ বিশ্বকাপের দলগুলোর মধ্যে আয়তন এবং জনসংখ্যা- উভয় দিক থেকেই এটি ক্ষুদ্রতম।

ক্যারিবিয়ান দ্বীপদেশটির জনসংখ্যা মাত্র দেড় লাখের কিছু বেশি। ঘোষিত দলে জায়গা পেয়েছেন দুই ভাই লিয়ান্দ্রো বাকুনা ও জুনিও বাকুনা। অভিজ্ঞ মিডফিল্ডার লিয়ান্দ্রো বর্তমানে তুরস্কের দ্বিতীয় স্তরের ক্লাব ইগদির এফকেতে খেলছেন।

গত বছরের আগস্টের পর থেকে নাগরিকত্ব নেওয়া কয়েকজন ফুটবলারও জায়গা পেয়েছেন বিশ্বকাপ দলে। তাদের মধ্যে রয়েছেন রিশেডলি বাজোয়ের ও আরমান্দো অবিস্পো।

মাত্র ১৭১ বর্গমাইল আয়তনের দেশ কুরাসাও এবার খেলবে ৭৮ বছর বয়সী অভিজ্ঞ ডাচ কোচ ডিক অ্যাডভোকাটের অধীনে। এই বিশ্বকাপে ডাগআউটে দাঁড়িয়ে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন অ্যাডভোকাট। তিনি হতে যাচ্ছেন বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়স্ক কোচ।

ছোট দেশ হলেও ফিফা র‌্যাঙ্কিংয়ে বর্তমানে কুরাসাওয়ের অবস্থান ৮২তম। প্রথমবার বিশ্বকাপে জায়গা করে নেওয়ার পর দলটিকে নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

গ্রুপ ‘ই’ তে থাকা কুরাসাও পেয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি, ইকুয়েডরের ও আইভরি কোস্টের।

বিশ্বকাপে কুরাসাও দল

গোলকিপার: টাইরিক বোডাক (এসসি টেলস্টার), ট্রেভর ডুর্নবার্চ (ভিভিভি-ভেনলো), এলোয় রুম (মায়ামি এফসি)।

ডিফেন্ডার: রিচেডলি বাজোয়ের (কোনাস্পোর), ইয়োশুয়া বেরনেট (কায়েসারিস্পোর), রোশন ফন এইমা (আরকেসি ওয়ালউইক), শেরেল ফ্লোরানাস (পিইসি জোয়েল), ডেভারসন ফোনভিলে (এনইসি নিমেগেন), জুরিয়েন গারি (আভা ক্লাব), আরমান্দো অবিস্পো (পিএসভি এইন্দোহোভেন), সুরান্দি সাম্বো (স্পার্টা রটারডাম)।

মিডফিল্ডার: জুনিনহো বাকুনা (এফসি ভলেনডাম) লিয়ান্দ্রো বাকুনা (ইগদির), লিভানো কোমেনেনসিয়া (এফসি জুরিখ), কেভিন ফেলিদা (এফসি ডেন বশ), আর'জ্যানি মার্থা (রথারহ্যাম ইউনাইটেড), টাইরেস নোসলিন (এসসি টেলস্টার), গডফ্রাইড রোমেরাতো (আরকেসি ওয়ালউইক)।

ফরোয়ার্ড: জেরেমি আন্তোনিসে (এই কিফিসা), তাহিথ চং (শেফিল্ড ইউনাইটেড), কেঞ্জি গোরে (ম্যাকাবি হেইফা), সোনজে হ্যানসেন (মিডলসব্রো), গ্রেভানে কাস্তানির (তেরেঙ্গানু এফসি), ব্রান্ডলি কুয়াস (এফসি ভলেনডাম), ইয়ুর্গেন লোকাদিয়া (মায়ামি এফসি) ও জার্ল মার্গারিতা (এসকে বেভেরেন)।

/টিই/