শিরোনাম

স্বাধীনতা দিবসে প্রীতি ম্যাচ দেখতে জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
স্বাধীনতা দিবসে প্রীতি ম্যাচ দেখতে জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী
জাতীয় স্টেডিয়ামে তারেক রহমান। ছবি: সিটিজেন জার্নাল

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে সাবেক ফুটবলারদের নিয়ে আয়োজিত বিশেষ প্রীতি ফুটবল ম্যাচ দেখতে রাজধানীর জাতীয় স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকাল ৪টার একটু পর তিনি স্টেডিয়ামে প্রবেশ করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আছেন তার মেয়ে জাইমা রহমান। ‘স্বাধীনতার চেতনায় ফুটবলের উৎসব’ নামে আয়োজিত এই উৎসবে দেশের কৃতি সাবেক জাতীয় ফুটবলাররা অংশ নিচ্ছেন।

প্রধানমন্ত্রী স্টেডিয়ামে পৌঁছালে তাকে স্বাগত জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় গ্যালারিতে উপস্থিত দর্শকেরা করতালির মাধ্যমে তাকে অভিবাদন জানান।

/টিই/