মুখে বলের আঘাতে আইসিইউতে আম্পায়ার

মুখে বলের আঘাতে আইসিইউতে আম্পায়ার
সিজেডএন স্পোর্টস ডেস্ক

দিল্লি প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলতি আসরে অরুণ জেটলি স্টেডিয়ামে ইস্ট দিল্লি রাইডার্স বনাম নিউ দিল্লি টাইগার্সের ম্যাচে বলের আঘাতে গুরুতর আহত হয়েছেন মাঠের আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজ। তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিতে হয়েছে।
ম্যাচে নিউ দিল্লি টাইগার্সকে ৩৬ রানে হারিয়েছে ইস্ট দিল্লি রাইডার্স। ম্যাচে কয়েকজন খেলোয়াড় নজর কাড়লেও আম্পায়ারের চোটের ঘটনাই আলোচনায় আসে। শক্ত চামড়ার বল সরাসরি মুখের ডান পাশে আঘাত করায় মাঠেই প্রচণ্ড ব্যথায় কাতরাতে দেখা যায় ভরদ্বাজকে।
ঘটনাটি ঘটে নিউ দিল্লির ইনিংসের ১৮তম ওভারে। ব্যাটারের শট সরাসরি গিয়ে আঘাত করে আম্পায়ার ভরদ্বাজের মুখে। বল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছিলেন ভরদ্বাজ।
আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গেই ভরদ্বাজ ডাগআউট থেকে চিকিৎসক দলকে মাঠে আসার অনুরোধ করেন। যে ব্যাটার শটটি খেলেছিলেন সেই লক্ষয় থারেজাকে দেখা যায় চিন্তিত অবস্থায়। তিনি দুই হাত মাথায় দিয়ে হতভম্ব হয়ে যান।
হাসপাতালে পর্যবেক্ষণের জন্য আম্পায়ার ভরদ্বাজকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে নেই বাবর