ইংল্যান্ডের বিপক্ষে কেন জার্সি বদলাতে চায় আর্জেন্টিনা

সিজেডএন স্পোর্টস ডেস্ক

চলতি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আটলান্টার এ মহারণকে সামনে রেখে নিজেদের জার্সিতে পরিবর্তন আনতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে বিশেষ আবেদন জানিয়েছে আলবিসেলেস্তেরা। ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহ্যবাহী হোম কিটের পরিবর্তে নিজেদের নীল রঙের অ্যাওয়ে জার্সিটি পরে মাঠে নামার অনুমতি চেয়েছে তারা। তবে ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি এখনো এই বিষয়ে চূড়ান্ত কোনো অনুমোদন দেয়নি।
আনুষ্ঠানিকভাবে এর কোনো কারণ ব্যাখ্যা না করা হলেও, ফুটবল মহলে গুঞ্জন—এর পেছনে কাজ করছে আর্জেন্টাইনদের চিরচেনা কুসংস্কার ও সৌভাগ্য-বিশ্বাস। এটি দেশটির সংস্কৃতিতে ‘কাবালা’ নামে পরিচিত। বিশেষ করে ফুটবলের ক্ষেত্রে এই ‘কাবালা’র চর্চা আর্জেন্টিনায় মোটেও কোনো গোপন বিষয় নয়।
বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে এই দুই পরাশক্তি, যার মধ্যে তিনটি ছিল নকআউট পর্বের ম্যাচ। হেড-টু-হেড পরিসংখ্যানে ৩-২ ব্যবধানে থ্রি-লায়নসরা কিছুটা এগিয়ে থাকলেও, আর্জেন্টিনার জয় দুটির ইতিহাস বেশ রোমাঞ্চকর। ১৯৮৬ সালের সেই বিখ্যাত কোয়ার্টার ফাইনালে দিয়েগো ম্যারাডোনার ‘গোল অব দ্য সেঞ্চুরি’র ম্যাচ এবং ১৯৯৮ সালের শেষ ষোলোতে পেনাল্টি শুটআউটের শ্বাসরুদ্ধকর জয়—ফুটবল ইতিহাসের দুটি অবিস্মরণীয় অধ্যায়।
উল্লেখযোগ্য বিষয় হলো, ইংল্যান্ডের বিপক্ষে যে দুটি ম্যাচে আর্জেন্টিনা জয়ী হয়েছিল, প্রতিবারই তাদের গায়ে ছিল ঐতিহ্যবাহী আকাশী-সাদা জার্সির বদলে গাঢ় নীল বা নেভি ব্লু রঙের অ্যাওয়ে জার্সি। মূলত সেই অতীত সাফল্য ও লেডি লাককে ফিরিয়ে আনতেই এবারও নীল জার্সি পরে মাঠে নামার জোরালো আগ্রহ দেখাচ্ছে আলবিসেলেস্তেরা। অবশ্য কুসংস্কারের সমীকরণটি একপাশে সরিয়ে রাখলেও আর্জেন্টিনার এই অনুরোধ অবান্তর নয়। ফিফার নিয়ম অনুযায়ী, আসন্ন সেমিফাইনাল ম্যাচের জন্য ইংল্যান্ডকে ‘হোম টিম’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। সেই হিসেবে স্বাভাবিক নিয়মেই আর্জেন্টিনাকে তাদের অ্যাওয়ে কিট পরে মাঠে নামতে হবে।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র একবার এ নীল জার্সি গায়ে জড়িয়েছেন লিওনেল মেসিরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ের দিনে এ অ্যাওয়ে কিট পরে খেলেছিল আলবিসেলেস্তেরা।

বিশ্বকাপে ইয়ামালের সেরা পারফরম্যান্স এখনও বাকি: স্পেন কোচ
মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে যেতে চায় ইংল্যান্ড