মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে যেতে চায় ইংল্যান্ড

সিজেডএন স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে ইংল্যান্ড শিবিরে বইছে প্রবল আত্মবিশ্বাসের হাওয়া। বিশেষ করে সাবেক ইংলিশ মিডফিল্ডার জো কোলের একটি বিতর্কিত মন্তব্য ফুটবল অঙ্গনে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় অনুষ্ঠিতব্য এই হাইভোল্টেজ ম্যাচে লিওনেল মেসিকে নিষ্ক্রিয় করে ফাইনালে ওঠার জোরালো বার্তা দিয়েছেন তিনি।
নেটফ্লিক্স স্পোর্টসের একটি অনুষ্ঠানে সাবেক সতীর্থ গ্যারি লিনেকার, অ্যালান শিয়েরার ও মাইকা রিচার্ডসের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছিলেন কোল। সেখানে ইংল্যান্ডের বিপক্ষে মেসির ম্যাচ নিয়ে কথা ওঠার পর ২০০২, ২০০৬ ও ২০১০ বিশ্বকাপ খেলা কোল চ্যালেঞ্জের সুরে বলেন, মেসিকে মাঠে ঘুম পাড়িয়ে দিতে হবে এবং ইংল্যান্ড নিশ্চিতভাবেই ফাইনালে যাবে। কোলের এমন অতি-আত্মবিশ্বাসী মন্তব্যে অবশ্য প্যানেলের অন্য সাবেক তারকারা কিছুটা শঙ্কিত হয়ে পড়েন। মেসি যেন এই কথা শুনে তেঁতে গিয়ে আরও বিধ্বংসী হয়ে না ওঠেন, সেই আশঙ্কায় তারা কোলকে থামানোর চেষ্টা করেন।
অনুষ্ঠানে সাবেক ডিফেন্ডার মাইকা রিচার্ডসও আর্জেন্টিনার জয়ী মানসিকতা ও ধূর্ত কৌশলের কথা উল্লেখ করেন। তবে থমাস টুখেলের অধীনে বর্তমান ইংল্যান্ড দলের গতি ও শক্তির ওপর পূর্ণ আস্থা রেখে তিনি দাবি করেন, কঠিন লড়াই হলেও শেষ পর্যন্ত জয় ইংলিশদেরই হবে। লিওনেল মেসিকে নিয়ে জো কোলের এ আক্রমণাত্মক রূপ অবশ্য ফুটবলপ্রেমীদের কিছুটা অবাক করেছে। কারণ এর আগে বহুবার তিনি প্রকাশ্যেই মেসির ভূয়সী প্রশংসা করেছিলেন। এমনকি ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে মেসিকে এগিয়ে রেখে কোল মন্তব্য করেছিলেন, সব ট্রফি জয়ী মেসিই একমাত্র শান্তিতে ঘুমাতে পারেন। তবে মাঠের মহালড়াইয়ের আগে সেই কোলই এখন মেসি বধের ছক কষছেন, যা ম্যাচ শুরুর আগেই দুই দেশের ফুটবল ভক্তদের মধ্যে কথার লড়াইকে আরও উসকে দিল।

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল নিয়ে সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী