ম্যাচ হেরে রেফারির উপর ক্ষোভ ঝাড়লেন ফ্রান্স কোচ

সিজেডএন স্পোর্টস ডেস্ক

প্রথমে পেনাল্টি থেকে গোল হজম করে ফ্রান্স। দ্বিতীয়ার্ধে আরও এক গোল করে তাদের বিদায় করে স্পেন। ২-০ ব্যবধানে ম্যাচ রেফারির মান নিয়ে প্রশ্ন তুললেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম।
দেশম বলেন, ‘রেফারিং নিয়ে...আমাদের হারের পর যদি আমি কিছু বলি, তবে আমাকে ক্রাই বেবি মনে হবে। কিন্তু আমি আপনাদের জিজ্ঞাসা করছি, এই রেফারি কি সেমিফাইনাল পরিচালনার জন্য উপযুক্ত ছিলেন? চতুর্থ ও পঞ্চম রেফারি দারুণ ছিলেন। কিন্তু মূল রেফারি?’
ফরাসি এই কোচ আরও বলেন, ‘পেনাল্টির বিষয়টি ছিল, তবে শুধু সেটিই নয়, সবকিছু মিলিয়েই এমনটা মনে হয়েছে। রেফারির বিরুদ্ধে আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ নেই, তবে আপনারা নিজেদেরই প্রশ্ন করে দেখুন।’
যোগ্য দল হিসেবে স্পেন জেতায় প্রতিপক্ষকে কৃতিত্ব দিতে ভোলেননি দেশম। তিনি বলেন, ‘খেলোয়াড়রা মানসিকভাবে বিধ্বস্ত, কিন্তু আমাদের সৎ হতে হবে। আমরা টেকনিক্যাল দিক থেকে পিছিয়ে ছিলাম। হারের মূল কারণ হলো, আমরা মান অনুযায়ী খেলতে পারিনি। আমরা এমন কিছু টেকনিক্যাল ভুল করেছি এবং ভুল পাস দিয়েছি যা থেকে গোলের সুযোগ তৈরি হতে পারতো। এই ম্যাচে স্পেন আমাদের চেয়ে অনেক বেশি ভালো খেলেছে।’

ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনার রেকর্ড ভাঙলো স্পেন