শিরোনাম

মায়ামির কোচ হলেন মেসির সতীর্থ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
মায়ামির কোচ হলেন মেসির সতীর্থ
ইন্টার মায়ামির নতুন কোচ ক্রিস্টিয়ান গনজালেজ

হাভিয়ের মাসচেরানো সরে দাঁড়ানোর চার মাস পর নতুন কোচ পেলো ইন্টার মায়ামি। লিওনেল মেসি, লুইস সুয়ারেসদের দলের নতুন কোচ ক্রিস্টিয়ান ‘কিলি’ গনজালেজ। তবে গনজালেজ ওয়ার্ক পারমিট পাওয়ার আগ পর্যন্ত ডাগ আউটে থাকবেন অন্তর্বর্তীকালীন কোচ গিয়ের্মো ওশো।

গেল মাসে মায়ামিতে যোগ দিয়েছেন ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো। আগে থেকেই আছেন মেসি, সুয়ারেজ, রদ্রিগো ডি পলের মতো খেলোয়াড়রা। তবু ক্লাবের সময়টা ভালো যাচ্ছে না। এমএলএস কাপ শিরোপাধারীরা নিজেদের শেষ পাঁচ ম‍্যাচের চারটিতেই হেরেছে। বর্তমানে ইস্টার্ন কনফারেন্সে ন‍্যাশভিলের চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে দুই নম্বরে মায়ামি।

১৯৯৫ থেকে ২০০৫ সাল পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ৫৬ ম‍্যাচ খেলেন গনজালেজ। জাতীয় দলে দুটি ম্যাচ সতীর্থ হিসেবে খেলেছেন ক্রিস্টিয়ান গনজালেজ ও লিওনেল মেসি।

/টিই/