বাংলাদেশ-ভারত সিরিজ হতে পারে জানুয়ারিতে

সিজেডএন স্পোর্টস ডেস্ক

সেপ্টেম্বরে নয়, ভারত বাংলাদেশ সফর করতে পারে আগামী জানুয়ারিতে। এই সফর নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও দেশটির সরকারের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছে ভারতের বার্তা সংস্থা এএনআই।
বিসিসিআইয়ের এক সূত্র এএনআইকে জানিয়েছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজ জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা আছে। সরকারের সঙ্গে আলোচনা এখনো চলছে। বিসিবিও আগামী বছরের শুরুর দিকে সময় চেয়েছে।’
গত জানুয়ারিতে বিসিবি ভারতের সফর ঘোষণার পর দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্ক আরও খারাপ হয়। ভারতীয় উগ্রবাদীদের রোষানলে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) আইপিএল স্কোয়াড থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়। তখন বলা হয় মোস্তাফিজের নিরাপত্তা ঝুঁকির কথা। তাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়।
এরপর ভারত গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেনি বাংলাদেশ দল। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হয়েছিল সেই বিশ্বকাপ। বাংলাদেশ দাবি করেছিল, তাদের ম্যাচগুলো যেন ভারত থেকে সরিয়ে নেওয়া হয়। সেটি করেনি আইসিসি, বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে স্থলাভিষিক্ত করে আইসিসি।
পরে ভারতের বাংলাদেশ সফর মূলত ২০২৫ সালের আগস্টে হওয়ার কথা ছিল। পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়। তবে এই সফর নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিসিসিআই।

সান্তোসকে ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্ত করলেন নেইমার
৭.৫ মিলিয়ন পাউন্ডে চেলসিতে মার্তিনেজ