পর্দা উঠলো ২০২৬ ফিফা বিশ্বকাপের

পর্দা উঠলো ২০২৬ ফিফা বিশ্বকাপের
সিটিজেন স্পোর্টস ডেস্ক

বিশ্বজুড়ে কোটি ফুটবল ভক্তের অপেক্ষার পালা শেষ করে পর্দা উঠল ২০২৬ বিশ্বকাপের। কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে ইতিহাসের সর্ববৃহৎ এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক বাঁশি বাজল মেক্সিকোর মাটিতে। তিন আয়োজক দেশেই আলাদাভাবে উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা থাকলেও প্রথম ম্যাচের সুবাদে আনুষ্ঠানিক যাত্রার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে মেক্সিকো সিটি।
মেক্সিকোর ঐতিহ্যবাহী আজতেকা স্টেডিয়ামে শুরু হলো মূল উদ্বোধনী অনুষ্ঠান। ২০১০ বিশ্বকাপের আদলে উদ্বোধনী ম্যাচের ঠিক দেড় ঘণ্টা আগে শুরু হওয়া এই আয়োজনে মেক্সিকোর আদিবাসী সংস্কৃতি, লোকজ ঐতিহ্য এবং পাপেল পিকাদো শিল্পকর্মের নান্দনিক উপস্থাপনা তুলে ধরা হবে। এ জমকালো আয়োজনে পারফর্ম করবেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা, বার্না বয়, জে বালভিন, মানা, বেলিন্ডা, ড্যানি ওশান ও লিলা ডাউনসের মতো জনপ্রিয় তারকারা। উদ্বোধনী অনুষ্ঠানের রেশ কাটতে না কাটতেই রাত ১টায় আসরের প্রথম ম্যাচে মাঠে নামবে স্বাগতিক মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা।
মেক্সিকোর পাশাপাশি বিশ্বকাপের অপর দুই সহ-আয়োজক কানাডা ও যুক্তরাষ্ট্রও নিজেদের দেশে জমকালো আয়োজনের প্রস্তুতি নিয়েছে। কানাডার টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য আয়োজনে মঞ্চ মাতাবেন বলিউড তারকা নোরা ফাতেহি, মাইকেল বুবলে, জেসি রেয়েজ, অ্যালানিস মরিসেত্তে, অ্যালেসিয়া কারা ও বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়ের মতো শিল্পীরা। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর ভিজ্যুয়াল ও আলোকসজ্জার মাধ্যমে পারফর্ম করবেন কেটি পেরি, ফিউচার, আনিতা, ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা, রেমা এবং টাইলা।
বাংলাদেশের ক্রীড়ামোদী দর্শকরা ঘরে বসেই বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর পর্দায় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ সরাসরি উপভোগ করতে পারবেন। পাশাপাশি বেসরকারি স্যাটেলাইট চ্যানেল সময় টেলিভিশন এবং টি-স্পোর্টসেও সম্প্রচার করা হবে। এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্ম টফি, মাই রবি এবং বায়োস্কোপ অ্যাপের মাধ্যমেও বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি দেখার সুযোগ থাকছে দর্শকদের জন্য।

সমর্থকদের যাতায়াত খরচ দেবেন জার্মান ফুটবলাররা