শিরোনাম

টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা ভালো অবস্থানে আছি: বাশার

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা ভালো অবস্থানে আছি: বাশার
হাবিবুল বাশার সুমন

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথমবারের মতো জায়গা করে নেওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ায় দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষের পর সেই স্বপ্ন আরও জোরালো হয়েছে বলে মনে করছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন।

ফাইনালে ওঠার দৌড়ে বাংলাদেশের সামনে এখন বাকি ছয়টি টেস্ট। চলতি বছরেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে এবং ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুটি করে টেস্ট খেলবে বাংলাদেশ।

ফাইনালের লড়াইয়ে নিজেদের অবস্থানকে ভালো বলে মনে করছেন বাশার। তিনি বলেন, ‘আমরা এখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খুব ভালো অবস্থানে আছি। সামনে আমাদের খুব গুরুত্বপূর্ণ টেস্ট রয়েছে। এখন দেখা যাক কী হয়।’

ফাইনালের স্বপ্ন দেখলেও বাস্তবতা সম্পর্কে যথেষ্ট সচেতন। বাশার বলেন, ‘শুধু অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের কথা বললে হবে না। পাকিস্তানের বিপক্ষে আমাদের আগের টেস্টগুলো দেখুন, তার আগের ম্যাচগুলোও দেখুন। আমরা নিয়মিত টেস্ট জিতছি।’

নিজেদের বড় দল হিসেবে ঘোষণা করতে নারাজ বাশার। তিনি বলেন, ‘আমি এখনই বলতে পারি না যে টেস্ট দল হিসেবে আমরা খুব ভালো একটি দল হয়ে গেছি। আমাদের এখনো অনেক দূর যেতে হবে। তবে আমরা নিজেদের একটা অবস্থান তৈরি করতে পেরেছি।’

অস্ট্রেলিয়া সফর শেষে আগামী ২৭ আগস্ট দেশে ফিরবে বাংলাদেশ দল।

/টিই/